1. online@mssuchanatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@mssuchanatv.com : admin :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সচিবালয়ে সঙ্কট নিরসনে পর্যালোচনায় কমিটি হচ্ছে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে এই অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

একজন কর্মকর্তা বলেন, কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিব থাকবেন। এ ছাড়া আন্দোলনরত কর্মচারীদের তিনজন প্রতিনিধিকে কমিটিতে রাখা হবে।একটি সূত্র জানিয়েছে, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন, অর্থ, স্বরাষ্ট্র ও ভূমি সচিবদের কমিটিতে রাখা হবে।

সূত্র জানায়, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে আজ মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।এ দিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ আন্দোলনরত কর্মচারী নেতাদের আজ বেলা ২টায় বৈঠকে ডেকেছেন।

এ বিষয়ে কর্মচারীদের নেতা মো. নূরুল ইসলাম বলেন, ওই বৈঠকে ভূমি সচিব ছাড়াও আরও সাতজন সচিব উপস্থিত থাকবেন বলে আমাদের জানানো হয়েছে। সচিবদের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হলে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করব। সচিবদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে নিজেদের মধ্যে বৈঠক করছেন কর্মচারী নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost