1. online@mssuchanatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@mssuchanatv.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

আপিল বিভাগে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৯২ বার পঠিত

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় খারিজ করে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা ৫২ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ইমদাদুল হক, বিচারপতি মো. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। সর্বসম্মতভাবে দেওয়া এ রায়ে আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।বাংলাদেশের বিচার ইতিহাসে এই প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে আপিল বিভাগ খালাস দিলেন। ফলে আজহারের মুক্তির পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।

আদালতে আসামিপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক ও ব্যারিস্টার নাজিব মোমেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং প্রসিকিউশনের পক্ষে যুক্ত ছিলেন গাজী এম এইচ তামিম।রায়ের দিন আদালত প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost