1. online@mssuchanatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@mssuchanatv.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

জুলাইয়ের সব হতাহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে : রিজভী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের সব শহীদ পরিবারের ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে।

শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

নরসিংদীর আরমান মোল্লার পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার করতে পারেনি পুরোপুরি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই।’

এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।সময়, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost